দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইকুয়েডরে একটি গির্জায় প্রার্থনা সভা পরিচালনার সময় বিশালাকার একটি ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি নিহত হয়েছেন। সরাসরি সম্প্রচারিত ওই সভার সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে।
রোববার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৭ অক্টোবর), যখন ফাদার সানচেজ মোলিনারি বেদির সামনে দাঁড়িয়ে সমবেত ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তাঁর পেছনের দেয়ালে টাঙানো বিশালাকার ক্রুশটি খুলে সরাসরি তাঁর ওপর আছড়ে পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আর্চডায়োসিস অব গুয়ায়াকিল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তাদের প্রিয় যাজকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। একই সঙ্গে তাঁর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানায়।
ফাদার সানচেজ মোলিনারি ওই গির্জার প্রধান পাদ্রি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সক্রিয় সদস্য ছিলেন।
সূত্র: এনডিটিভি